1
2
| প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় পণ্য জব্দ
একরামুল হক পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় অবৈধভাবে পাচার কালে বিপুল পরিমাণ দেশীয় পণ্য জব্দ করেছে ৩ বিজিবি।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরে গিলাতলী বিওপি’র নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মেইন পিলার সংলগ্ন এলাকা থেকে এসব পণ্য আটক করে। হাবিলদার শ্রী বিধানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতে পাচারের জন্য লুকিয়ে রাখা দেশীয় কীটনাশক, বিস্কুট ও সাবান উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে—দেশীয় কীটনাশক ‘সিস্টেম প্লাস’ ১৬০ লিটার, ‘পারলি জি’ ব্র্যান্ডের ৬০ প্যাকেট বিস্কুট এবং ‘নিমা’ ব্র্যান্ডের ৬৩টি সাবান।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারা আরও বলেন, পার্বত্য সীমান্ত এলাকায় নিরাপত্তা, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা